শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বেগমগঞ্জে ২টি প্লাস্টিক কারখানায় অভিযান প্রায় ৪লক্ষ টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : শনিবার, ডিসেম্বর ৭, ২০১৯
  • 466 Time View

বিশেষ প্রতিনিধি :

নোয়াখালীর বেগমগঞ্জে চৌমুহনী ও সেতুভাঙ্গায় পলিথিন ব্যাগ উৎপাদন, বিপণন ও বিক্রয়ের বিরুদ্ধে ২টি প্লাস্টিক কারখানায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ।

শনিবার  দুপুর ১২টা থেকে উপজেলার চৌমুহনী বাজার ও সেতু ভাঙ্গা এলাকায় পৃথক পৃথক ভাবে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান চলে।

এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খান ও র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মো. আবু সালেহ। এ সময় আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খান ।

অভিযান শুরুতেই চৌমুহনী আশ্রম গেইটের রিপন প্লাস্টিক কারখানাকে ২ লাখ টাকা, সেতুভাঙ্গা বাজারে বন্ধু ফুড প্রোডাক্টস চানাচুর কারখানাকে ৮০ হাজার টাকা, সেতু ভাঙ্গা এলাকার সেতু ফিস ফিল্ডকে ৫০ হাজার টাকা ও আলাউদ্দিনের পলিথিন কারখানাকে ৮০ হাজার টাকাসহ মোট ৪লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় রিপন প্লাস্টিক কারখানা ও আলাউদ্দিনের প্লাস্টিক কারখানা থেকে প্রচুর পরিমাণ নিষিদ্ধ পলিথিন উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় পলিথিন মজুদ ও বিক্রির অভিযোগে আদালত ব্যবসায়ীদের কাছ থেকে ৪লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এছাড়া জেলা সদরের নোয়ান্না ইউনিয়নের দূর্গানগরে গ্রামে অভিযান চালিয়ে অনুমোদনহীন বিপুল পরিমান গর্ববতী মায়েদের খাদ্যর প্যাকেট ও খাদ্য তৈরি যন্ত্রপাতি উদ্বার করে এবং ভোক্তা অধিকার আইনে ১ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares