শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

নোয়াখালীতে ২ তরুণীর ফেসবুক-ইমো ফাঁদে অনেক প্রবাসী, গ্রেপ্তার ৩

Reporter Name
  • Update Time : রবিবার, ডিসেম্বর ৮, ২০১৯
  • 523 Time View

প্রতিদিনের খবর ডেস্ক :

নোয়াখালীর দুই তরুণীর ‘ফেসবুক-ইমো ফাঁদে’ পড়ে মধ্যপ্রাচ্য প্রবাসী নোয়াখালীর বিভিন্ন উপজেলার অনেকে ব্ল্যাক মেইলিংয়ের শিকার ও নগদ অর্থ হারিয়েছেন। ভুক্তভোগীর এমন অভিযোগের ভিত্তিতে নোয়াখালী জেলা সিআইডি পুলিশ ওই দুই তরুণীসহ তাদের সহযোগী বিকাশ এজেন্টের এক দোকানদারকে আটক করেছে।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার কুয়েত প্রবাসী সাইফুল ইসলামের অভিযোগের ভিত্তিতে জেলা সিআইড পুলিশ কার্যালয়ে অভিযুক্ত ২ কলেজ ছাত্রীকে জিজ্ঞাসাবাদের পর অভিযোগের সত্যতা পেয়ে তাদের গ্রেপ্তার দেখানো হয়।

ভুক্তভোগী সাইফুল ইসলাম বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ৪০৬ ও ৪২০ ধারায় প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সুধারাম থানায় মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খাঁনপুর গ্রামের এক মেয়ে ও সেনবাগ উপজেলার কেশার পাড় ইউনিয়নের লেদুয়া গ্রামের আরেক মেয়ে এবং নোয়াখালী পৌরসভার ৪নং ওয়ার্ডের জয়কৃঞ্চপুর গ্রামের হোসেন আহমদের ছেলে বিকাশ এজেন্ট দোকানদার মোশারফ হোসেন মনু।

অভিযুক্তদের আটকের পর তাদের ব্যবহৃত বিকাশ একাউন্টে বিপুল পরিমাণ টাকা লেনদেনের প্রমাণ পাওয়া যায়।

জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলার কুয়েত প্রবাসী সাইফুল ইসলামকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁদে ফেলে হাতিয়ে নেয় ৫ লাখ টাকা। এছাড়াও কোম্পানীগঞ্জের মধ্যপ্রাচ্য প্রবাসী তানভির হোসেন, মোস্তফা চৌধুরী নামে দুই প্রবাসী যুবকের থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয় এ নারী চক্র।

নোয়াখালী জেলা সিআইডি পুলিশের উপ-পরিদর্শক শাহ আলম মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ রয়েছে নোয়াখালীতে একাধিক সক্রিয় নারী চক্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক, ইমো, হোয়াটসআপ, মেসেঞ্জারে ইউরোপ প্রবাসীর কন্যা সেজে মধ্যপ্রাচ্যের প্রবাসী যুবকদের বিয়ে করে ইউরোপে নেওয়ার প্রলোভনে ফেলে প্রতারণা করে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়।

এ ছাড়াও গরীব অসহায় লোককে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্তের কথা বলে মানবিক আবেদন দেখিয়ে, অসুস্থ রোগীদের বানোয়াট ছবি দেখিয়ে সাহায্যের নামে অর্থ হাতিয়ে নেয়। এ জন্য তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকগুলো আইডি ব্যবহার করে। টাকা হাতিয়ে নেওয়ার পর তারা আইডিগুলো পুরোপুরি নষ্ট করে দেয়।

বাহরান প্রবাসী কবির হোসেন প্রবাস থেকে ফোনে গণমাধ্যম কর্মীদের জানায়, গরীব অসুস্থ লোককে সাহায্যের কথা বলে তার কাছ থেকে ৮ হাজার টাকা হাতিয়ে নেয়। সম্প্রতি তাকে ব্ল্যাক মেইল করে তার কাছে মোটা অংকের টাকা দাবি করে এই নারী চক্রটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares