শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

নয়া ওসি জসিম উদ্দিনকে বরণ চন্দ্রগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদকে বিদায় সংবর্ধনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০১৯
  • 508 Time View
  • বিশেষ প্রতিনিধি :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার বিদায়ী ওসি আবুল কালাম আজাদ (পিপিএম)কে বিদায় সংবর্ধনা ও নবাগত ওসি মো. জসিম উদ্দিনকে বরণ করেছেন চন্দ্রগঞ্জ থানার অফিসার বৃন্দ।

বৃহস্পতিবার চন্দ্রগঞ্জ থানা অফিসার ফোর্স এর আয়োজনে থানা প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার হোসেন। এ সময় বিদায়ী ওসি অাবুল কালাম আজাদ (পিপিএম) নবাগত ওসি মোঃ জসিম উদ্দিনের হাতে দায়িত্ব হস্তান্তর করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মফিজ উদ্দিন, দাশেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) জাফর আহম্মেদ, দত্তপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মাখন লাল, চন্দ্রগঞ্জ থানার সেকেন্ড অফিসার এস আই অসিম, এস আই শিকদার মো: শাহজালাল, এস আই আবু মুসাসহ চন্দ্রগঞ্জ থানার কর্মরত এসআই, এএসআই ও কনস্টেবলবৃন্দ উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার হোসেনকে ফুলের শুভেচ্ছা শেষে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মফিজ উদ্দিনের নেতৃত্বে গার্ড অব অনার দেওয়া হয়।

এসময় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন বলেন, দায়িত্ব পালনে সকল শ্রেণীর পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করি এবং চন্দ্রগঞ্জ থানার আইন-শৃঙ্খলার উন্নয়ন ও মাদক নির্মূলে বলিষ্ঠ ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিদায়ী ওসি ও নবাগত ওসিকে চন্দ্রগঞ্জ থানার পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করা হয়।
উল্লেখ্য : ২০০৬ সালে পুলিশ বাহিনীতে আউটসাইট ক্যাডেট হিসেবে যোগদান করেন ওসি জসিম উদ্দিন। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালী জেলার চাটখিল উপজেলায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares