শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ওঠান থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ 

Reporter Name
  • Update Time : শনিবার, জানুয়ারি ১১, ২০২০
  • 475 Time View

বিশেষ প্রতিনিধি :

নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নে এক স্কুলছাত্রী (১৮) কে ধর্ষণের অভিযোগে বাদশা মিয়া (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার বিকালে ভিকটিম বাদী হয়ে সেনবাগ থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত বাদশা মিয়া ডমুরুয়া ইউনিয়নের হোমনাবাদ শ্রীপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। নির্যাতিতা ওই ছাত্রী স্থানী একটি উচ্চ বিদ্যালয় থেকে গত বছর এসএসসি পরীক্ষায় অংশ্রগ্রহণ করেছিল।

অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে ওই ছাত্রী ঘর থেকে তাদের উঠানে আসে। এসময় আগে থেকে উৎপেতে থাকা বাদশা তাকে জাপটে ধরে বাড়ীর পাশ্ববর্তী একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ওই ছাত্রীর মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করে পালিয়ে যায় বাদশা। ঘরে ফিরে বিষয়টি তার পরিবার সদস্যদের জানায় ওই ছাত্রী। পরে বিষয়টি রাতেই ভিকটিমের পরিবারের পক্ষ থেকে থানায় অবগত করা হলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত বাদশাকে গ্রেপ্তার করে।

সেনবাগ থানার ওসি মিজানুর রহমান জানান, অভিযুক্ত বাদশাকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares