শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

লক্ষ্মীপুর সরকারি কলেজ সাংবাদিক সমিতি গঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, জানুয়ারি ১৩, ২০২০
  • 581 Time View

বিশেষ প্রতিনিধি :

লক্ষ্মীপুর সরকারি কলেজ সাংবাদিক সমিতি (লসকসাস) গঠন করা হয়েছে। এটি লক্ষ্মীপুর সরকারি কলেজে অধ্যয়নরত সাংবাদিকদের সংগঠন। সোমবার (১৩ জানুয়ারি) বিকালে সংগঠনটির প্রতিষ্ঠাকালীন আট সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অনুমোদন দিয়েছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাইন উদ্দিন পাঠান।

এতে সভাপতি পদে হাসান মাহমুদ শাকিল (বার্তা২৪ডটকম) ও রাকিব হোসেন আপ্রকে (দৈনিক অধিকার) সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। এছাড়াও রয়েছেন সহ-সভাপতি জামাল উদ্দিন বাবলু (বাংলাডটরিপোর্ট), যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব হোসেন রাজু (দৈনিক মুক্তবাঙালী), সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন (রাইজিংবিডি), দপ্তর সম্পাদক জুনাইদ আল হাবিব (লক্ষ্মীপুর২৪ডটকম), প্রকাশনা ও শিক্ষা বিষয়ক সম্পাদক এস এম জাকির হোসাইন (দৈনিক বাংলাদেশ সমাচার) এবং প্রচার সম্পাদক হারুনুর রশিদ (দৈনিক আমার সংবাদ)। এই কমিটির মেয়াদকাল আগামী এক বছর অর্থাৎ ৩১ ডিসেম্বর, ২০২০ সাল পর্যন্ত।

জানা গেছে, শিক্ষানবীশ গণমাধ্যম কর্মীদের সংগঠিত করা এবং মফস্বল সাংবাদিকতায় যোগ্য নতুন প্রজন্ম গড়ার লক্ষ্যে পথচলা শুরু করেছে লসকসাস। সংগঠনটির সদস্যরা লেখনির মাধ্যমে লক্ষ্মীপুর সরকারি কলেজের ভাবমূর্তি উজ্জ্বল করতে চান বলেও জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares