শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জানুয়ারি ৩০, ২০২০
  • 538 Time View

বিশেষ প্রতিনিধি :

নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ফেন্সিডিল, মদ, বিয়ার ক্যানসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বুধবার (২৯ জানুয়ারি) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী পৌরসভার ৩নং ওয়ার্ডের লক্ষীনারায়ণপুরের পুরাতন কোর্ট বিল্ডিংয়ের পিছন থেকে এক মাদক ব্যবসায়ীকে ১৬ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে ওই মাদক ব্যবসায়ীর ভাষ্য মতে, পাশ্ববর্তী কবিরহাট উপজেলার নরোত্তমপুর গ্রামের তিতাগাজী ভূঁইয়া বাড়ির একটি বসত ঘরে অভিযান চালিয়ে ১৬ বোতল বিদেশী মদ, ও ৮টি বিদেশী বিয়ার ক্যান উদ্ধার করে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃতরা হচ্ছে, বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ৩নং ওয়ার্ডের আলীপুর গ্রামের চাপরাশি বাড়ির মৃত শাহজান’র ছেলে মো.গিয়াস উদ্দিন ,কবিরহাট উপজেলার ১নং নরোত্তমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের তিতাগাজী ভূঁইয়া বাড়ির মৃত গোলাম মোস্তফা ভূঁইয়া’র ছেলে মোয়াজ্জেম হোসেন ওয়াসিম।

নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডি.বি) পুলিশের (ওসি) মোঃ কামরুজ্জামান (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের আগামীকাল আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares