শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

হাতিয়া ব্যবসায়ীকে হত্যা, স্বর্ণ দোকানে লুট

Reporter Name
  • Update Time : রবিবার, এপ্রিল ১৪, ২০১৯
  • 417 Time View

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় শিপ্লব চন্দ্র বণিক (৩৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে ঘুমন্ত অবস্থায় দোকান ঘরের মধ্যে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ১৫ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার লুট করা হয়েছে। শনিবার দিবাগত রাতে উপজেলার আফাজিয়া বাজার এ ঘটনা ঘটেছে।

হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান শিকদার জানান, শিপ্লব চন্দ্র বণিক আফাজিয়া বাজারের সততা স্বর্ণ শিল্পালয়ের মালিক। শনিবার রাতে দোকান বন্ধ করে তিনি দোকানে রাত্রিযাপন করেন। সকাল ১০টার দিকে দোকান ভেতর থেকে বন্ধ থাকায় পাশের ব্যবসায়ীরা খোঁজ নিয়ে দেখেন দোকানের পেছনের দরজা খোলা এবং দোকনের খাটের ওপর শিপ্লব মৃত অবস্থা পড়ে আছে। পরে স্থানীয় ব্যবসায়ীরা বিষয়টি থানায় জানালে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে পেছনের দরজা খুলে দুর্বৃত্তরা ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় শিপ্লব বণিককে শ্বাসরোধ করে হত্যা করেছে। পরে তার সঙ্গে থাকা দোকানের চাবি নিয়ে সিন্ধুক খুলে স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে।

নিহত শিপ্লবের স্ত্রী পাখী রানী বণিক কান্না জানান, তার স্বামীর দোকানে ৭/৮ লাখ টাকার বন্ধকি স্বর্ণ ছিল এবং দোকানে ১০ লক্ষাধিক টাকার মালামাল ছিল। তাদের এক সন্তান রয়েছে। তিনি স্বামী হত্যার বিচার দাবি করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares