শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

লক্ষ্মীপুরের রামগঞ্জে নুশরাত হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : রবিবার, এপ্রিল ১৪, ২০১৯
  • 449 Time View

লক্ষ্মীপুর প্রতিনিধি :

ফেনীর আলোচিত নুশরাত রাফির হত্যাকান্ডের মূলহোতা মাদ্রাসা অধ্যক্ষ সিরাজ উদ দৌলা ও লক্ষ্মীপুরের রামগঞ্জের শিশু নুশরাত নুশু হত্যাকারী শাহ আলম রুবেলের ফাঁসির দাবীতে লক্ষ্মীপুরের রামগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। (১৪ এপ্রিল) রবিবার বেলা ১২টায় রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সর্বস্তরের মানুষর অংশগ্রহণ করে।

প্রতি বছর বাংলা নববর্ষকে ঘিরে রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাব সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কার্যক্রম পালন করলেও তাদের এবারের আয়োজনটি ছিলো ব্যতিক্রম। ফেনীর আলোচিত নুশরাত রাফির হত্যাকান্ডের বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালনের মধ্য দিয়ে এবার বর্ষবরণের আয়োজন করে স্থানীয় এ সংগঠনটি।

রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের সভাপতি মাহমুদ ফারুকের সভাপতিত্বে ও স্কুল শিক্ষক আবদুল মোতালেবের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, রামগঞ্জ থানার সাব ইন্সপেক্টর জহির উদ্দিন, পেশাজীবি আনোয়ার কবির ও লোকমান হোসেন প্রমূখ।
মানববন্ধনে নুশরাত রাফির হত্যাকান্ডের মূলহোতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares