শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ রান সংগ্রহকারী ইমনকে নোয়াখালীতে সংবর্ধনা

Reporter Name
  • Update Time : সোমবার, ফেব্রুয়ারি ১৭, ২০২০
  • 627 Time View

প্রতিদিনের খবর ডেস্ক :

দক্ষিণ আফ্রিকার মাটিতে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বিশ্বকাপ শিরোপা জয় করে দেশে ফেরা জুনিয়র টাইগাররা ভাসছে ভালোবাসার জোয়ারে। দেশের ক্রীড়াঙ্গণে যেকোনো ধরনের ইভেন্টে এটি সবচেয়ে বড় অর্জন বাংলাদেশের।

গত ৯ ফেব্রুয়ারি ফাইনালে ভারতের বিপক্ষে ৩ উইকেটে জয় পায় জুনিয়র টাইগার দল। সেদিন পায়ে চোঁট পেয়ে দলীয় ২৩ রানে মাঠ ছাড়েন পারভেজ হোসেন ইমন। পরে দলের প্রয়োজনে আবারও মাঠে নেমে সর্বোচ্চ ৪৭ রান করেন এই যুবা টাইগার।

পারভেজ হোসেন ইমনের জন্ম নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ছয়ানিতে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শিরোপাজয়ী এই যুবা টাইগারকে গণসংবর্ধনা দিতে বিশাল আয়োজন করে নিজ এলাকা সর্বস্তরের জনগণ।

 

 

 

রোববার (১৬ ফেব্রুয়ারী) জন্মস্থান ছয়ানি ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষথেকে তাকে গণসংবর্ধনা দেওয়া হয়। নিজ গ্রামে এসে সকলের ভালোবাসায় সিক্ত হন সবার প্রিয় ইমন। সংবর্ধনা অনুষ্ঠানে সকলের কাছে দোয়া প্রার্থনা করে ইমন বলেন, ‘আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।

 

 

 

আমি যেন ভবিষ্যতে বাংলাদেশের হয়ে আরো ভালো কিছু অর্জন করতে পারি।’ গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্থানীয় ইউপি চেয়ারম্যান, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ ও ছয়ানির সর্বস্তরের জনগণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares