শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

Reporter Name
  • Update Time : সোমবার, ফেব্রুয়ারি ১৭, ২০২০
  • 538 Time View

প্রতিদিনের খবর ডেস্ক :

ভোলায় ঘরে ঢুকে সপ্তম শ্রেণির (১২) এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে ওই ছাত্রীকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ওই ছাত্রীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের সাহেবের চর এলাকায় ওই ছাত্রীকে ঘরে রেখে তার মা রাতে স্থানীয় বাজারে ওষুধ কিনতে যান। এ সময় পাশের বাড়ির সেলিমের ছেলে রায়হান ওই ছাত্রীকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে। তার চিৎকারের স্থানীয়রা ছুটে আসলে রায়হান পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে ঘটনার খবর পেয়ে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহসিন আল ফারুক ওই ছাত্রীকে দেখতে হাসপাতালে ছুটে যান। তিনি জানান, এ ঘটনায় অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

ভোলা সদর হাসপাতালের সহকারী সার্জন ড. ইরফান চৌধুরী জানান, ধর্ষণের আলামত সংগ্রহ করা হচ্ছে। সুত্র :আজকালের খবর

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares