শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছাত্রলীগ নেতা হত্যার ঘটনায় ‘বন্দুকযুদ্ধে’ শিবির কর্মী নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মার্চ ৩, ২০২০
  • 712 Time View

বিশেষ প্রতিনিধি :

নোয়াখালীর বেগমগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ছাত্রলীগ নেতা রাকিব হত্যা মামলার আসামি শিবির কর্মী নজরুল ইসলাম (২৫) নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) ভোররাতে উপজেলার আমানউল্লাহপুর গ্রামের জনকল্যাণ মাঠে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত নজরুল আমানউল্লাহপুর ইউনিয়নের অভিরামপুর গ্রামের আবদুল হাকিমের ছেলে। তিনি স্থানীয় ছাত্রশিবিরের ক্যাডার পিয়াস বাহিনীর সেকেন্ড-ইন কমান্ড ছিলেন। গত রোববার (১ মার্চ) রাতে শিবিরের হমলায় নিহত ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম ওরফে রাকিব হত্যা মামলাসহ তিনটি মামলা রয়েছে তার বিরুদ্ধে।

বেগমগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-উর-রশীদ চৌধুরী বলেন, ছাত্রলীগ নেতা রাকিব হত্যা মামলার আসামিদের ধরতে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি যৌথ দল আমানউল্লাহপুর গ্রামে যায়। ভোররাত পৌনে ৪টার দিকে পুলিশ ও ডিবির দলটি গ্রামের জনকল্যাণ এলাকায় অভিযানকালে শিবির ক্যাডার পিয়াস বাহিনীর সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। দুই পক্ষে কিছুক্ষণ গোলাগুলির পর হামলাকারীরা পিছু হটে। পরে পুলিশ ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় একজনের মরদেহ পায়। স্থানীয় লোকজন তাকে শিবিরের কর্মী ও ছাত্রলীগ নেতা রাকিব হত্যা মামলার আসামি ‘কানা নজরুল’ হিসেবে শনাক্ত করে।

ওসি আরও জানান, এ ঘটনায় পুলিশের দুই এসআইসহ ছয়জন সদস্য আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ছাড়াও ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি গুলি, একটি ধামা, তিনটি ছুরি, তিনটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares