শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

বেগমগঞ্জে রাকিব হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : বুধবার, মার্চ ৪, ২০২০
  • 647 Time View

বিশেষ প্রতিনিধি :

নোয়াখালীর বেগমগঞ্জে ছাত্রলীগ নেতা রাকিব হত্যা ও খুলনার কয়রায় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের উপর নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

আজ বুধবার (৪ মার্চ) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর সরকারি কলেজে প্রাঙ্গন থেকে জেলা ছাত্রলীগের নেতৃত্বে বিক্ষোভ মছিলটি বের করা হয়। বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের নিয়ে মিছিলটি শহরের উত্তর তেমুহনী এলাকায় শেষ হয়। এসময় সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন শরীফ, সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান, সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ইবনে জিসান আল নাহিয়ান, যুগ্ম আহ্বায়ক গোফরান বাবু, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, যুগ্ম আহ্বায়ক আবু তালেন, তুষার, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ফাহাদ বিন কামাল মাহি, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, পৌর ছাত্রলীগের আহ্বায়ক আবদুল খালেক, যুগ্ম আহ্বায়ক মিনহাজ আলম শাকিল, সজিবসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন শরীফ বলেন, গত চার দিন আগে নোয়াখালীর বেগমগঞ্জে ছাত্রলীগ নেতা রাকিব কে জামায়াত শিবিরের সন্ত্রাসীরা হত্যা করেছে। এছাড়াও খুলনার কয়রায় ছাত্রলীগের নেতার উপর নৃশংস হামলা চালায়। এর প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশেই আজকের এ বিক্ষোভ। একই সাথে স্বাধীনতা বিরোধী অপশক্তি জামায়াত শিবিরকে নিষিদ্ধকরণসহ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares