শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

লক্ষ্মীপুরে বাজার ইজারা নিয়ে মান্দারী বণিক সমিতি কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট, আহত ৫

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২০
  • 677 Time View

বিশেষ প্রতিনিধি :

লক্ষ্মীপুরে বাজার ইজারা নিয়ে স্থানীয় মান্দারী বাজার বণিক সমিতি কার্যালয়ে বৃহস্পতিবার (০৫ মার্চ) দুপুর ১২টায় সন্ত্রাসী কায়দায় হামলা চালানো হয়েছে। এসময় সমিতি কার্যালয়ে ভাঙচুর চালিয়ে ইজারা ফরম ও নগদ ২ লাখ ২৩ হাজার টাকা লুটে নিয়ে যায় সন্ত্রাসীরা। এতে বাধা দিতে গিয়ে বণিক সমিতির সভাপতি শামছুদ্দিন সাজু ও সাধারণ সম্পাদক আলতাফ হোসেনসহ কমপক্ষে ৫ জন ব্যবসায়ী আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় পুরো বাজারে আতঙ্ক ও থমথমে অবস্থা বিরাজ করছে। পরে চন্দ্রগঞ্জ থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কাউকে আটক করেনি পুলিশ। এদিকে ঘটনার প্রতিবাদে দোকানপাট বন্ধ করে বিক্ষোভ মিছিল করেছেন বাজারের ব্যবসায়ীরা।
বণিক সমিতির সভাপতি শামছুদ্দিন সাজু জানান, সদর উপজেলার হাটবাজার ইজারার ফরম জমা দেওয়ার শেষ তারিখ ছিল বৃহস্পতিবার। তিনি ইজারায় অংশ নিতে একটি ফরম কিনেছেন। রাত থেকে ওই ফরম নিতে স্থানীয় আওয়ামীলীগ নেতা রুবেল পাটোয়ারী ও ছাত্রলীগ নেতা আবু তালেব তাকে চাপ সৃষ্টি করে আসছিল। এতে রাজি না হওয়ায় দুপুরে রুবেল ও তালেবের নেতৃত্বে ১৫-২০ জন সন্ত্রাসী বণিক সমিতি কার্যালয়ে এসে হামলা চালায়। এসময় তাদের মারধর করে অফিসের চেয়ার, টেবিল ও কম্পিউটার ভাংচুর করে ইজারা ফরম ও নগদ ২ লাখ ২৩ হাজার টাকা লুটে নিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ীরা সমবেত হয়ে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেন এবং বণিক সমিতির পক্ষ থেকে ২৪ ঘন্টার মধ্যে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন জানান, সন্ত্রাসী হামলার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares