শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বেগমগঞ্জ চাঁদা না দেওয়ায় এস্কেভেটারে আগুন

Reporter Name
  • Update Time : রবিবার, মার্চ ২৯, ২০২০
  • 497 Time View

 

বিশেষ প্রতিনিধি :

নোয়াখালীর বেগমগঞ্জে চাঁদা না দেওয়ায় মাটি কাটার
এস্কেভেটরে(বেকু) আগুন দিয়েছে সন্ত্রাসীরা। গতকাল সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের পাটোয়ারী বাড়ির পাশে এ ঘটনা ঘটে।
জানা গেছে, একই ইউনিয়নের শিবপুর গ্রামের আহম্মদিয়া ব্রিক ফিল্ডের মালিক আহম্মদের রহমান সোহেল কোম্পানী লতিফপুর গ্রামের মিলন ও ছোটনের কাছ থেকে ব্রিক ফিল্ডের জন্য মাটি ক্রয় করেন। তিনি মাটি কাটতে গেলে স্থানীয় হাজী বাড়ির রুহুল আমিনের পুত্র মনির আহমদ, আবদুল আলি পন্ডিত বাড়ির নুর হোসেন ডুবাইয়ের পুত্র ইমাম হোসেন খোকন, রুস্তম ডিলারের বাড়ির জামাল উদ্দিনের পুত্র মো: হান্নান ও আজিজুল হক ভূট্টোর নতুন বাড়ির আজিজুল হকের পুত্র শুক্কুর আলী নেতৃত্বে একদল সন্ত্রাসী মোটা অংকের টাকা দাবী করে। দাবিকৃত টাকা না পেয়ে সন্ত্রাসীরা সংগঠিত হয়ে সকালে মাটি কাটার এস্কেভেটরটিতে অকটেন দিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে মূহুর্তের মধ্যে এস্কেভেটরটির অধিকাংশ অংশ জ্বলে যায়।
এ ঘটনায় দুপুরে আহম্মদের রহমান সোহেল কোম্পানী সন্ত্রাসীদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রতিষ্ঠানের মালিক আহম্মদের রহমান সোহেল কোম্পানী জানান, সন্ত্রাসীদের চাঁদা দেওয়ায় তারা আগুন লাগিয়ে আমার এস্কেভেটরটি জ্বালিয়ে দিয়েছে। এতে আমার ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে বক্তব্য নিতে এলাকায় সরেজমিন গেলেও অভিযুক্তদের কাউকে পাওয়া
যায়নি।
এ ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুন উর রশিদ জানান, ঘটনাটি শুনার পর আমরা পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares