শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার কিশোরী

Reporter Name
  • Update Time : সোমবার, এপ্রিল ১৫, ২০১৯
  • 540 Time View

প্রতিদিনের খবর ডেস্ক :

পহেলা বৈশাখে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছে ১৫ বছর বয়সী এক কিশোরী। রোববার দুপুরে চট্টগ্রামের পটিয়ার একটি আবাসিক হোটেলে নিয়ে ওই কিশোরীর প্রেমিক ও তার বন্ধু মিলে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া গেছে।

ধর্ষণের শিকার ওই কিশোরী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

জানা গেছে, ওই কিশোরী পটিয়ার একটি পোশাক কারখানায় চাকরি করে। সেই সুবাদে একই কারখানার গাড়িচালক রিপনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পহেলা বৈশাখে কারখানা ছুটি থাকায় দুজনে ঘুরতে বের হন। রিপন মেয়েটিকে কৌশলে একটি আবাসিক হোটেলে নিয়ে যান। সেখানে রিপনসহ ৩জন মিলে কিশোরীকে ধর্ষণ করে।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আমির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে একজন অটোরিকশা চালক মেয়েটিকে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়। মেয়েটি অজ্ঞান অবস্থায় ছিল। তাকে কারা কীভাবে উদ্ধার করেছে তা জানা যায়নি।

এদিকে পটিয়া হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. বাবলু দাশ জানান, ধারণা করা হচ্ছে, ২ থেকে তিনজন মিলে ওই কিশোরীকে ধর্ষণের ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে মুমূর্ষু অবস্থায় পটিয়া সরকারি মেডিকেল হাসপাতালে নিয়ে এলে অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares