শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

জাগো মানবতা ফাউন্ডেশনের সভাপতি হাছান, সম্পাদক ফয়সাল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মে ২৮, ২০২০
  • 486 Time View

বিশেষ প্রতিনিধি :

লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন সমগ্র বাংলাদেশ ব্যাপী “জাগো মানবতা” ফাউন্ডেশন এর চুড়ান্ত কমিটি প্রকাশ করা হয়। গত (২৬মে) মঙ্গলবার জাগো মানবতা ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে এই কমিটি প্রকাশ করা হয়। “জাগো মানবতা” ফাউন্ডেশনের সকল সদস্যদের সম্মতিক্রমে সভাপতি হিসেবে নির্বাচিত হোন পপুলার কম্পিউটার এর স্বত্তাধিকারী, প্রাইভেট ডিটেকটিভের জেলা প্রতিনিধি এবং ক্যামব্রিজ সিটি কলেজের প্রভাষক মোহাম্মদ হাছান এবং সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হোন ঢাকা চক বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এবং আমরা মুক্তিযোদ্ধার সন্তান ফোরামের চন্দ্রগঞ্জ থানার সমন্বয়ক মোহাম্মদ ফয়সাল। পরে সভাপতি এবং সাধারন সম্পাদকের দায়িত্বে পরিপূর্ণ কমিটি ঘোষণা করা হয়। “মানবতা হোক সকল কিছুর উর্ধ্বে” এই শ্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুর জেলার ঐতিহ্যবাহী প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এক ঝাঁক উদীয়মান তরুণ স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে, দেশ মাতৃকার সেবায়, দেশের অসহায় মানুষের পাশে সহায়, দরিদ্র মেধাবী ছাত্র/ছাত্রীদের শিক্ষা বৃত্তি, দেশের ক্রান্তিকালে দেশের মানুষের পাশে দাড়ানোর উদ্দেশ্যে ২০০৬ সালে “জাগো মানবতা” ফাউন্ডেশন এর যাত্রা শুরু করে। বর্তমান বৈশ্বিক সমস্যা করোনা ভাইরাস এর সংক্রমণ ঠেকাতে এবং সাধারন মানুষকে ঘরে রাখতে এই ফাউন্ডেশন নানা রকম কার্যক্রম পরিচালনা করে। বাংলাদেশ সরকার গত (২৫ মার্চ) ২০২০ সারাদেশে লকডাউন ঘোষণা করেন। লকডাউনের কারনে অসহায় দরিদ্র মানুষ নানা রকম সমস্যায় পড়ে, ঠিক তখনই (২৮মার্চ) থেকে এই ফাউন্ডেশন তাদের ত্রাণ কার্যক্রম শুরু করে যা এখন পর্যন্ত চলমান। এর মাঝে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আটকে পড়া কাউকে বলতে না পারা মধ্যবৃত্ত কিছু পরিবারকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয়। ঝড়ে ভেঙ্গে যাওয়া দরিদ্র কৃষকের ঘর করে দেওয়া হয়, যা সামাজিক ভাবে সাধারন মানুষের মাঝে আলোচনার সৃষ্টি করে। এই ফাউন্ডেশনে দেশ বিদেশের বিভিন্ন লোক সদস্য হিসেবে নিয়োজিত আছে। স্থানীয়ভাবে এবং প্রবাসীদের থেকে অনুদান সংগ্রহ করে হত দরিদ্র মানুষের মাঝে তাদের সমস্যা অনুযায়ী সাহায্য সহযোগিতা প্রদান করা হয়।

নব নির্বাচিত সভাপতি মোহাম্মদ হাছান জানান, আমার উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, আমি আমার সর্বোচ্চ দিয়ে আমার উপর অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা করবযাব। দেশের তথা সমাজের অসহায়, সুবিধা বঞ্চিত মানুষ, ঝরে পড়া/গরীব ছাত্র-ছাত্রীদের বৃত্তির ব্যবস্থা এবং আলোকিত সমাজ গড়ার জন্য কাজ করে যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares