শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে যুক্তরাষ্ট্র প্রবাসীকে সংবাদনা প্রধান

Reporter Name
  • Update Time : রবিবার, মে ৩১, ২০২০
  • 449 Time View

বিশেষ প্রতিনিধি :

বাংলাদেশ আওয়ামীলীগের যুক্তরাষ্ট্র শাখার সহ-সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর জয়নুল আবেদীনকে চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে সংবাদনা ও আজীবন সদস্য মনোনীত করা হয়েছে। শনিবার (৩০ মে) সন্ধ্যায় চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের এক সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় সভাপতিত্ব করেন, প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্র শাখা আওয়ামীলীগের সহ-সভাপতি ও চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের কৃতি সন্তান জয়নুল আবেদীন।

সভায় আরো উপস্থিত ছিলেন- চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক মো. নুরুল ইসলাম বাবুল, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন দিপু, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলাউদ্দিন, প্রচার সম্পাদক মণির হোসাইন, কার্যনির্বাহী সদস্য কবির আহমদ ফারুক, সোহেল মাহমুদ মিলন, সদস্য অহিদ মিয়া, ইব্রাহিম খলিল মঞ্জু, মো. মহসীন, মামুনুর রশিদ, ইমরান হোসেন, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমানসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

এসময় প্রধান অতিথি জয়নুল আবেদীন বলেন, সাংবাদিকরা হলেন সমাজের প্রতিচ্ছবি। সাংবাদিকদের লেখনি শক্তির মাধ্যমে সমাজের অন্যায়, অপরাধ নির্মূল করা সম্ভব। তিনি বলেন, আমাকে চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য মনোনীত করায় আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। এসময় তিনি সাংবাদিক ও চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সুখে দুঃখে আজীবন পাশে থাকার ঘোষণা দেন।

অনুষ্ঠান শেষে বিশিষ্ট এই ব্যক্তি সাংবাদিকদের সাথে ফটোসেশনে অংশ নেন। এরআগে বিশিষ্ট ব্যক্তিত্ব জয়নুল আবেদীন চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে এসে পৌঁছালে তাঁকে স্বাগত জানান- প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares