শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

লক্ষ্মীপুরে মাস্ক না পরায় ১১ ব্যাক্তির অর্থদন্ড

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুলাই ২৪, ২০২০
  • 447 Time View

বিশেষ প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রায়পুরে মাস্ক না পরে অযথা ঘুরাফেরা করার দায়ে ১১ ব্যক্তিকে ৪ হাজার ১’শ টাকা অর্থদন্ড করা হয়েছে। একইদিন মেঘনা নদীর রায়পুর অংশের পুরান বেড়ী থেকে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয় ও ১০ হাজর টাকা জরিমানা আদায় করা হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে পৃথক ভ্রাম্যমাণ আদালতে মোট ১৪ হাজার ১’শ টাকা জরিমানা আদায় করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাবরীন চৌধুরী। এসময় উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন সবুজসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব ডা. মো. শিব্বির আহমেদ ওসমানী স্বাক্ষরিত এক পরিপত্রে সবার মাস্ক পরা বাধ্যতামূলক করে এক আদেশ জারি করে সরকার।

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী জানান, সরকারি নির্দেশ অমান্য করে মাস্ক না পরে অযথা ঘুরাঘুরি করায় আর্থিক জরিমানা আদায় করা হয়েছে। একইদিন মেঘনায় অভিযান চালিয়ে কারেন্ট জাল পুড়িয়ে ফেলা ও জরিমানা আদায় করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares