শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

নায়িকা বানানোর কথা বলে কলেজ ছাত্রীকে ৩ মাস ধরে ধর্ষণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০১৯
  • 560 Time View
প্রতিদিনের খবর ডেস্ক :
মোল্লা তোফাজ্জল, টাঙ্গাইল প্রতিনিধি- টাঙ্গাইলের গোপালপুরে সিনেমার নায়িকা বানানোর প্রলোভনে অপহৃত এক কলেজ ছাত্রীকে (১৯) আটকে রেখে প্রায় তিন মাস ধর্ষণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষককে আটক করা হয়েছে।

অপহরণকারী ধর্ষক ফরিদপুর জেলার বোয়ালমারী থানার মাইটকুমরা গ্রামের কাইয়ুম শিকদারের ছেলে এসএম আকাশ ওরফে ফারুক শিকদার (২৮)।

রোববার বিকালে গোপালপুরের ভোলারপাড়ার এলাকাবাসী অপহৃত ছাত্রীটিকে উদ্ধার করে অভিযুক্ত ধর্ষককে গণধোলাই দিয়ে পুলিশে দেয়। পরে রোববার রাতে মেয়ের বাবার দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন। সোমবার সকালে আকাশকে টাঙ্গাইল আদালতে পাঠনো হয়েছে। ওই ছাত্রী গোপালপুর সরকারি কলেজের অর্নাস প্রথম বর্ষের ছাত্রী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ জানুয়ারি সকালে গোপালপুর সরকারি কলেজে স্থানীয় এমপি’র সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে রাস্তা থেকে মাইক্রোবাসে তুলে অপহরণ করে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে নিয়ে যায়। সেখানে একটি বাসায় আটকে রেখে সিনেমার নায়িকা বানানোর কথা বলে প্রায় তিনমাস তাকে ধর্ষণ করে।

এদিকে অপহৃত ধর্ষিতার বোন কৌশলে মোবাইলে যোগাযোগ করে রোববার দুপুরে তাদেরকে গোপালপুরের ভোলারপাড়া গ্রামে নিয়ে আসে। এ সুযোগে স্থানীয়রা ধর্ষককে গণধোলাই দিয়ে দু’জনকেই পুলিশে দেয়।

এ ব্যাপারে গোপালপুর থানার ওসি হাসান আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে সোমবার দুপুরে আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি। মূলত নায়িকা বানোনার প্রলোভনে ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে ওসি জানান।

সুত্র : সময়ের কন্ঠস্বর

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares