শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

লক্ষ্মীপুরের রায়পুরে নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা আটক ছেলে

Reporter Name
  • Update Time : শুক্রবার, আগস্ট ২৮, ২০২০
  • 401 Time View

লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রায়পুরে নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা করেছে তার ছেলে। শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলার রাখালিয়া গ্রামে নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ছেলে মো. জাফরকে আটক করেছে পুলিশ। নিহত মা শেফালী (৬০)বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, স্থানীয় রাখালীয়া গ্রামের সর্দর বাড়ীর হোসেন আহমদের ছেলে জাফর গত কয়েক মাস ধরে তার বন্ধুদের সাথে আড্ডা দিয়ে মাদক সেবন করে অনেক টাকা ঋণগ্রস্থ হয়। ওই টাকা পরিশোধ করতে বিভিন্ন সময়ে তার মাকে চাপ দেয়াসহ খারাপ আচরণ করতেন। শুক্রবার সকালে মায়ের সাথে তার বাক বিতন্ডা হয়। একপর্যায়ে সে তার মাকে বিছানায় ফেলে দা দিয়ে এলোপাতাড়ী কুপিয়ে হত্যা করে। এসময় প্রতিবেশীরা ছুটে এসে তাকে আটক করলেও মাকে রক্ষা করতে পারেনি বলে জানায়।
এদিকে ঘটনার খবর পেয়ে রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাফরকে আটক করে থানা হেফাজতে নিয়ে যায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

এব্যাপারে লক্ষ্মীপুরের সহকারি পুলিশ সুপার (রায়পুর সার্কেল)স্পিনা রানী প্রামানিক জানান, ঘাতক জাফর
মানসিক বিপর্যস্ত ছিল। টাকা না পেয়ে তার মাকে সে কুপিয়ে হত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতককে আটক করা হয়েছে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares