শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ ১৩জন গুণী ব্যক্তিকে গণসংবর্ধনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২০
  • 380 Time View

বিশেষ প্রতিনিধি :

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এটিএম জাকির হোসেন জাহাঙ্গীরসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরুপ ১৩জন গুণী ব্যক্তিকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় স্থানীয় শেখপুর ফোরকানিয়া মাদরাসা মাঠে শেখপুরবাসীর পক্ষ থেকে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. নুরুল আমিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শিল্প মন্ত্রণালয়ের সাবেক মহাব্যবস্থাপনা পরিচালক এম এ মতিন, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. আলাউদ্দিন চৌধুরী, সমাজসেবক সামছুল আলম বিত্ত, শেখপুর আল হাবিব জামে মসজিদের কোষাধ্যক্ষ শরীফ আহম্মেদ, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অভিভাবক সদস্য মফিজুল ইসলাম স্বপন, নিরাপদ সড়ক চাই’ চন্দ্রগঞ্জ থানা কমিটির সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন- কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক সৌরভ হোসেন ও চন্দ্রগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ছালেহ উদ্দিন আহম্মেদসহ সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন, বীর মুক্তিযোদ্ধা দ্বীন মোহাম্মদ ফাউন্ডেশনের পরিচালক শেখ নুর মোহাম্মদ জীবন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares