শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

ইউনিয়ন পরিষদ উপ নির্বাচন : চন্দ্রগঞ্জে প্রার্থী বাছাই নিয়ে দ্বন্দ্বে আ.লীগের বর্ধিত সভা

Reporter Name
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২০
  • 404 Time View

বিশেষ প্রতিনিধি :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের প্রার্থী বাছাই নিয়ে  আওয়ামীলীগের বর্ধিত সভায় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজার গণমিলনায়তনে অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শী ও দলায় কর্মী সমর্থকরা জানান, আসন্ন ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে প্রার্থী বাছাইয়ের জন্য চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এক বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়।

নির্ধারিত সময় বেলা ১১টায় সভা শুরু হওয়ার আগেই চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কর্মি-সমর্থকদে মধ্যে হট্টগোলে সভা পন্ড হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সভার কাজ পুনরায় আবার শুরু হয়ে দুপুর ২টার দিকে শেষ হয়।

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রার্থী বাছাই সভায় দলের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন, চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের আহ্বায়ক আবুল কাশেম চৌধুরী। এসময় জেলা আওয়ামীলীগের কৃষিবিষয়ক সম্পাদক আবদুল মতলবও উপস্থিত ছিলেন।

চন্দ্রগঞ্জ ইউপির চেয়ারম্যান পদে আসন্ন উপনির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীরা হলেন- ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন, জেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মেদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আইনুল আহম্মেদ তানভীর, সাবেক চেয়ারম্যান এম ছাবির আহম্মেদ, আওয়ামীলীগ নেতা আব্দুল মন্নান, জয়নাল আবেদীন ও ভিপি জহিরুল ইসলামসহ ৭জন।

চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের আহ্বায়ক আবুল কাশেম চৌধুরী বলেন, কয়েকজন প্রার্থীর আপত্তির কারণে ভোটাভুটি হয়নি। জেলা আওয়ামীলীগ নেতাদের সাথে কথা বলে প্রয়োজনে ৭জনের নামই দলীয় সভানেত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হবে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, সভা শুরু হওয়ার আগেই কিছুটা হট্টগোল হয়েছে। পুলিশ আসার পর বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares