শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

নোয়াখালীর বেগমগঞ্জে দোকান ঘর দখলের চেষ্টা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২০
  • 394 Time View

বিশেষ প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে দোকান ঘর দখলের চেষ্টা, ষড়যন্ত্র ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী পরিবারের সদস্যরা।

সকালে নোয়াখালী টিভি সাংবাদিক ফোরাম কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দোকানের প্রকৃত মালিক মোহাম্মদ ইব্রাহীম খলীল ও মোহাম্মদ কবির হোসেন সুজন জানান, আমাদের বাবা চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে প্রায় ৪০ বছর যাবত এই দোকানেগুলো মালিক ও দখলদার থেকে ব্যবসা করেছেন। তিনি মারা যাওয়ার পর আমরা দুই ভাই প্রায় ১০ বছর যাবত উক্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছি । আমাদের নামে সরকরি ট্রেড লাইসেন্স রয়েছে। কিন্তু কিছু দিন থেকে আমার বাবার সৎ ভাইয়েরা ভূয়া কাগজপত্র তৈরী করে উক্ত দোকান ঘরের মালিকানা দাবী করে দোকান ঘর দুটি দখল করতে প্রভাব বিস্তার করে। আমরা বাঁধা দেওয়ায় আামাদের বিরুদ্ধে নানা ভাবে ষড়যন্ত্র ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।
আমরা ন্যায় বিচারের স্বার্থে এ বিষয়ে প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

এ সময় স্থানীয় গর্নমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares