শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

লক্ষ্মীপুরে কলেজ ছাত্র জাবেদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২০
  • 370 Time View
বিশেষ প্রতিনিধি :
লক্ষ্মীপুরে মো. জাবেদ হোসেন (২০) নামে কলেজ ছাত্র হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে পরিবার ও স্থানীয় এলাকাবাসী।
শনিবার সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধন তার পরিবার দাবি করেন, একই ইউনিয়নের মো. সেলিমের মেয়ের সাথে জাবেদের ২ বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে। এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে প্রেমিকার ভাই ফরহাদ, রুবেল লিটনসহ কয়েকজন কৌশলে জাবেদকে মোবাইল ফোনে নানার বাড়িতে ডেকে নেয়।
এক পর্যায়ে তাকে পিটিয়ে হত্যা করে। পরে ঘটনাটি দামাচাপা দিতে লাশটি ঘরের ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে আত্নহত্যা বলে চালিয়ে দেয়।
এসময় মানববন্ধনে হত্যার সাথে জড়িত আসামীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নিহত জাবেদের বাবা মোঃ সাইফুল ইসলাম, মা তাসলিমা বেগম।
প্রসঙ্গগতঃ গত (২৪ সেপ্টেম্বর) বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বিজয়নগর গ্রামে প্রেমিকার নানার বাড়ি (ইন্দ্র পন্ডিত বাড়ি) থেকে ঝুলন্ত অবস্থায় জাবেদ নামের কলেজ ছাত্রের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। জাবেদ হামছাদী ইউনিয়নের হাসন্দী গ্রামের সাইফুল ইসলামের ছেলে এবং দালাল বাজার ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares