শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

সিলেটে ছাত্রাবাসে গণধর্ষণ: অস্ত্র উদ্ধারের ঘটনায় ছাত্রলীগের সাইফুরের বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২০
  • 538 Time View

প্রতিদিনের খবর ডেস্ক :

সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে এক তরুণীকে গণধর্ষণের ঘটনায় শুক্রবার মধ্যরাতে ছাত্রাবাসটিতে অভিযান চালায় পুলিশ। এ সময় পিস্তলসহ বেশকিছু অস্ত্র উদ্ধার করা হয়। এই অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে মামলার আসামী কলেজ ছাত্রলীগ নেতা এম সাইফুর রহমান (২৮) কে আসামি করে ও পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে এই মামলা দায়ের করা হয়।

সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার মধ্যরাতে এমসি কলেজের ছাত্রাবাসে পুলিশি অভিযানকালে একটি বিদেশি পিস্তল, চারটি রামদা, দুটি লোহার পাইপ উদ্ধার করা হয়। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা সাইফুর রহমানের কক্ষ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে এমসি কলেজের হোস্টেলে এক তরুণীকে গণধর্ষণ করেছে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী।

স্থানীয়রা জানান, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ধর্ষিত তরুণী তার স্বামীকে নিয়ে সিলেটের এমসি কলেজের ঘুরতে আসেন। এসময় ছাত্রলীগের ৫/৬ জন নেতাকর্মী তাদের জিম্মি করে ছাত্রাবাসে নিয়ে আসে। সেখানে দুজনকে মারধরের পর তরুণীকে ধর্ষণ করে।

খবর পেয়ে পুলিশ এসে ওই দম্পতিকে উদ্ধার করে। পরে তরুণীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। সুত্র : সময়ের কন্ঠস্বর

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares