শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

নোয়াখালীতে এনএসআই সদস্য পরিচয়ে প্রতারনার অভিযোগে যুবক আটক

Reporter Name
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২০
  • 428 Time View

বিশেষ প্রতিনিধি : 
নোয়াখালীর সোনাইমুড়ীতে জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই) সদস্য পরিচয়ে চাঁদাবাজি, প্রতারনা ও ব্যবসায়ীদের হুমকির অভিযোগে শরিফুল হাসান(২১) নামের এক যুবককে আটক করেছে পুলিশ ও এনএসআই সদস্যরা।

আটক হাসান উপজেলার জয়াগ ইউনিয়নের মাওতলা গ্রামের সানা উল্লার ছেলে। রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সোনাইমুড়ী থানার ওসি গিয়াস উদ্দিন জানান, হাসানের বিরুদ্ধে এনএসআই সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে মানুষকে জিম্মি করে ভয় ভীতি দেখিয়ে টাকা আদায়, নানা অজুহাতে সরকারী লোক পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারনা ও ব্যবসায়ীদের হুমকি দেয়ার অভিযোগ রয়েছে। ভূক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও এনএসআই জেলা কার্যালয়ের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে থানার হাট থেকে তাকে আটক করে। তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares