শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

গৃহবধুকে নির্যাতনের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবীতে আ’লীগের সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২০
  • 500 Time View

বিশেষ প্রতিনিধি :

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে মঙ্গলবার বিকেলে একলাশপুর ইউনিয়নে গৃহবধুকে বিবস্ত্র করার প্রতিবাদে এবং ঘটনার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবীতে চৌরাস্তা দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুুুুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে কথা বলেন, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণ।

সংবাদ সম্মেলনে তিনি জানান, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের কেউ গৃহবধৃকে নির্যাতনের সাথে জড়িত থাকলে আমরা তদন্ত করে দলীয়ভাবে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করবো। যারা এ ধরনের অপকর্ম করে দলের ভাবমূর্তি নষ্ট করে এবং যারা অপরাধীদের পৃষ্ঠপোষকতা দেয় তাদের বিরুদ্ধেও দল ব্যবস্থা নেবে। নারী ধর্ষনকারীসহ অপকর্মকারীরা দলীয় নেতাদের সাথে বড় বড় পোষ্টার ঝুলিয়ে নিজেদের রক্ষার চেষ্টা করে।

তিনি আরও বলেন, যে দেলোয়ার আমার নামে পোস্টার ছাপিয়েছে এটি অনলাইনে তৈরি করা হয়েছে। আমি কখনো সন্ত্রাসীদের আশ্রয় ও প্রশ্রয় দেই না।

সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, আমার সংসদীয় এলাকায় কারা সন্ত্রাসী গোষ্ঠী লালন – পালন করে আপনারা তা খুজে বের করেন এবং আমার এলকায় বিশেষ করে সম্রাট ও সুুুুমন বাহিনীকে কারা আশ্রয় দিচ্ছে তা বের করুন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি এডভোকেট শরীফুল ইসলাম, সামছুদ্দিন, দুলাল মাস্টার, যুগ্ম সম্পাদক আক্তারুজআমান আনছারী, পৌর আওয়ামীলীগের সহসভাপতি সাহাব উদ্দিন কাজল জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আমিনুল হক মুন্না প্রমূখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares