শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

নোয়াখালীতে ব্রিকফিল্ড অবৈধ দখল ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২০
  • 519 Time View

প্রতিদিনের খবর ডেস্ক :

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুরে দিগন্ত স্টার ব্রিক ফিল্ড অবৈধ দখল, মালামাল লুটপাটের প্রতিবাদে ও পাওনা টাকা ফেরত পাওয়ার দাবীতে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী পরিবার।

 

দুপুরে নোয়াখালী টিভি সাংবাদিক ফোরাম কার্যালয়ে সংবাদ
সম্মেলনে লিখিত বক্তব্যে আবদুর রহমান মাসুদ জানান, আর্থিক প্রয়োজনে ১ বছর আগে আমার ভাই আবু সুফিয়ান রসুলপুর জমিদারহাট এলাকার দেলোয়ার হোসেন সবুজকে শেয়াদার হিসেবে যুক্ত করেন। এর পর থেকেই সবুজ ব্রিকফিল্ডটি দখল করতে আমার ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। ইতিমধ্যে তাদের মধ্যে ব্যবসায়ীক লেনদেন নিয়ে মনোমালিন্য সৃষ্টি হলে এলাকায় শালিসি বৈঠকে সমাধানের
সিদ্ধান্ত হয়। শালিস চলাকালেই সম্প্রতি সবুজ ও তার ভাই আমিরের নেতৃত্বে ক্ষমতাসীন দলের একদল সন্ত্রাসী হামলা চালিয়ে ব্রিকফিল্ডটি অবৈধ ভাবে দখল ও মালামাল লুটপাট করে। প্রতিবাদ করায় সন্ত্রাসীরা আবু সুফিয়ান ও তার পরিবারের সদস্যদের প্রাণ নাশের হুমকি দিচ্ছে। এমতাবস্থায় ব্রিকফিল্ড অবৈধ দখল মুক্ত, লুটপাটকৃত মালামাল ও পাওনা টাকা ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে ভূক্তভোগী আবু সুফিয়ানের পরিবার।

এ সময় আবু সুফিয়ানের পরিবারের সদস্য ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares