শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

নোয়াখালীতে ১৫০০ ইয়াবাসহ নারী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, অক্টোবর ১০, ২০২০
  • 473 Time View

প্রতিদিনের খবর ডেস্ক :

নোয়াখালীতে ১৫০০ ইয়াবাসহ পারভীন বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে সুধারাম মডেল থানা পুলিশ পূর্ব মাইজচরা এলাকার বাংলা বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার পারভীন বেগমের বাড়ি পশ্চিম মাইজচরা গ্রামে। শনিবার দুপুরে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদে সুধারাম মডেল থানার এসআই মহিউদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ বাংলাবাজার সিএনজি স্ট্যান্ডের অজি উল্যার দোকানের সামনে অভিযান চালায়। এসময় পারভীন বেগমের ব্যাগে তল্লাশি চালিয়ে ১৫০০টি ইয়াবা উদ্ধার করা হয়।

থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার পারভীন বেগম আরিফ নামে তার এক মামাসহ যৌথভাবে জেলার বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রি করেন। পারভীনকে দিয়ে বিভিন্ন স্থানে ইয়াবা পাঠাতেন তার মামা। পারভীনের বিরুদ্ধে ২০১৮ সালের একটি মামলাও রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া তার মামা আরিফের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares