শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

চন্দ্রগঞ্জে নৌকার সমর্থনে যুবলীগের মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : রবিবার, অক্টোবর ১১, ২০২০
  • 446 Time View

বিশেষ প্রতিনিধি :

নৌকা প্রতিকের প্রার্থী নুরুল আমিনকে বিজয়ী করতে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ইউনিয়ন যুবলীগের উদ্যোগে করনীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে স্থানীয় প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু।

ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. সাহাবুদ্দিনের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবুল কাশেম চৌধুরী।

সভায় আরো বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা এ্যাড. সামছুল হক, চন্দ্রগঞ্জ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেন জাহাঙ্গীর, চন্দ্রগঞ্জ ইউনিয়নের নৌকা প্রতিকের প্রার্থী নুরুল আমিন, আওয়ামীলীগ নেতা গিয়াস উদ্দিন লিঠন, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিংকু ও যুগ্ম আহ্বায়ক ফখরুল আলম পারভেজ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা যুবলীগ সভাপতি এ কে এম সালাহ্ উদ্দিন টিপু বলেন, নৌকা প্রতিকের প্রার্থী নুরুল আমিনকে বিজয়ী করতে যুবলীগের সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যারা নির্বাচনে দায়িত্ব পালনে ব্যর্থ হবে ভবিষ্যতে যুবলীগের কমিটিতে তাদের স্থান দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares