শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ : সেই যুবলীগ নেতার ঘরে মিলল পিস্তল-গুলি

Reporter Name
  • Update Time : শুক্রবার, অক্টোবর ২৩, ২০২০
  • 509 Time View

প্রতিদিনের খবর ডেস্ক :

নোয়াখালীর চাটখিল উপজেলায় অস্ত্রের ভয় দেখিয়ে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়া সেই যুবলীগ নেতার বাড়িতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাত ৮টার দিকে উপজেলার নোয়াখলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইয়াসিন বাজারসংলগ্ন ওয়াতির বাড়িতে অভিযান চালিয়ে তার তথ্যমতে তার বসতঘর থেকে একটি অস্ত্র, দুই রাউন্ড গুলি, বিয়ারের খালি বোতল, পাঁচ মোবাইল, এক প্যাকেট কনডম ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে বলে জানান চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম।

মজিবুর রহমান শরীফ (৩২) চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ওয়াতির বাড়ির রফিকুল ইসলাম খোকনের ছেলে এবং নোয়াখলা ইউনিয়ন যুবলীগের সভাপতি।

চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, এ ঘটনায় শরীফের বিরুদ্ধে চাটখিল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য,  বুধবার ভোর ৫টার দিকে শরীফ প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে এবং উলঙ্গ করে ছবি-ভিডিও ধারণ করে চলে যায়।

পরে এ ঘটনায় নির্যাতিত ওই প্রবাসীর স্ত্রী শিশু নির্যাতন দমন আইনে চাটখিল থানায় মামলা করলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ বেলা  ৩টার দিকে শরীফকে উপজেলার নোয়াখলা ইউনিয়নের ইয়াসিন বাজার থেকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে অস্ত্রের কথা স্বীকার করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares