শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

শীঘ্রই সাংবাদিকদের ডাটাবজে তৈরী হবে : লক্ষ্মীপুরে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২০
  • 478 Time View

প্রতিদিনের খবর ডেস্ক :

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ জাতির পিতা বঙ্গবন্ধুকে স্মরণ করে বলেছেন, শীঘ্রই সাংবাদিকদের ডাটাবজে তৈরী ও আইন প্রনয়ণের মাধ্যমে অপ-সাংবাদিকতা রোধ করা হবে। প্রেস কাউন্সিল ও মূলধারার সাংবাদিকদের সেতুবন্ধনে সবাইকে এগিয়ে আসারও আহবান জানান তিনি।

‘মুজিববর্ষের অঙ্গিকার, হলুদ সাংবাদিকতা পরিহার’ এ স্লোগানে মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কালেক্টরেট ভবন প্রাঙ্গণের মুক্তমঞ্চে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রেস কাউন্সিল চেয়ারম্যান।

বক্তব্যেকালে তিনি দেশের স্বাধীনতা অর্জনে সাংবাদিকদের ভূমিকাসহ সাংবাদিকবান্ধব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নানা দিক তুলে ধরেন।

সভায় জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, যুগ্ম সচিব মো. শাহ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক সফিউজ্জামান ভূঁইয়া, ভারপ্রাপ্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন ও সাইদুল ইসলাম পাবেল প্রমুখ। এসময় জেলায় কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares