শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

ভাবীকে বিয়ে করে বড় ভাইকে হত্যা করল ছোট ভাই

Reporter Name
  • Update Time : শনিবার, এপ্রিল ২০, ২০১৯
  • 542 Time View

প্রতিদিনের খবর ডেস্ক :

আজ দুপুরে সিরাজগঞ্জে আপন বড় ভাইকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাই ও নিজ স্ত্রীর বিরুদ্ধে।

আজ ১৯ এপ্রিল শুক্রবার দুপুরে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ঘোড়াচরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিন্নাহ ওই গ্রামের আমির আলীর ছেলে।

এদিকে ঘটনার পর থেকে ছোট ভাই বেলাল হোসেন ও জিন্নাহর সাবেক স্ত্রী পলাতক থাকলেও তাদের মা মাহেলা বেগমকে আটক করেছে পুলিশ।

এ বিষয়ে নিহতের বড় ছেলে হারুন অর রশিদ ও প্রতিবেশীরা জানায়, জিন্নাহর স্ত্রী হাসিনা খাতুনের সঙ্গে তার দেবর বেলাল হোসেনের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে বেলাল হোসেন তার ভাবী হাসিনাকে নিয়ে পালিয়ে যান এবং বিয়ে করেন।

এ ঘটনার পর থেকে জিন্নাহর সঙ্গে বেলালের দ্বন্দ্ব চলছিল। আজ সকালে স্ত্রীকে ফেরত চাওয়া নিয়ে দুই ভাই, মা মাহেলা ও স্ত্রী হাসিনার সঙ্গে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে দুপুরের দিকে জিন্নাহকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেন তারা।

এ ব্যাপারে সদর থানার উপপরিদর্শক (এসআই) ফারুক আহম্মেদ জানান, দুপুরে ঘরে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের ছেলে হারুন রশিদ অভিযোগ করে বলেন, চাচা বেলাল, মা হাসিনা ও দাদি মাহেলা তার বাবাকে হত্যা করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার দাদি মাহেলাকে আটক করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares