শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

বেগমগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, এপ্রিল ২০, ২০১৯
  • 452 Time View

বিশেষ প্রতিনিধি :

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীর পৌরসভায় পুকুরের পানিতে ডুবে  ইয়াসিন (৬) ও সুমাইয়া (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার চৌমুহনীর পৌরসভার ডেল্টা জুট মিলের আবাসিক এলাকার একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইয়াছিন ডেল্টা জুট মিল কলোনির বাসিন্দা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার কিমুতিক গ্রামের সাইফুল ইসলামের ছেলে ও সুমাইয়া চৌমুহনী পৌর এলাকার গনিপুর গ্রামের সবুজ মিয়ার মেয়ে। তারা সম্পর্কে মামাত-ফুফাত ভাই-বোন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জুম্মার নামাজের সময় সবাই যখন যার যার কাজে ব্যস্ত। এসময় ওই দুই শিশু বাসার পাশের পুকুরে গোসল করতে যায়। গোসল করার কোন একসময় দু’জন পানিতে ডুবে যায়। দীর্ঘক্ষণ তাদের খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা পুকুরে ভাসতে দেখে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে চৌমুহনী পুলিশ ফাঁড়ির সদস্যরা গিয়ে মরদেহ দু’টি উদ্ধার করে তাদের জিম্মায় নিয়ে যায়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) শাহজাহান শেখ ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলানিউজকে বলেন, মরদেহ দু’টি আপাতত পুলিশ হেফাজতে রয়েছে। নিহতদের আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

তবে পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবুও মৃত্যুর কারণটি খতিয়ে দেখা হবে বলেও জানান পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares