শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বেগমগঞ্জে অস্ত্রসহ কিশোর গ্যাং গ্রুপের ৩ জন আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২০
  • 497 Time View

বিশেষ  প্রতিনিধি :

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে কিশোর গ্যাং রয়েল গ্রুপের সেকেন্ড-ইন-কমান্ডসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ইমন হোসেন ইছালাম (২০) বেগমগঞ্জের দক্ষিণ নাজিরপুর গ্রামের বাবুল হোসেন নুর মিয়ার ছেলে, নুর হোসেন জাবেদ (২৪), উপজেলার মধ্যম নাজিরপুর গ্রামের মৃত ফজলুল হকের ছেলে এবং একই এলাকার আবদুর রহমান রুবেল। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২টায় বেগমগঞ্জ থানার ওসি কামরুজ্জামান সিকদার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে ওই তিনি আসামিকে গ্রেপ্তার করা হয়। অভিযানে রয়েল গ্রুপের সেকেন্ড-ইন-কমান্ড মো. ইমন হোসেন ইছালামকে সোমবার দুপুরে নোয়াখালী থেকে পালিয়ে যাওয়ার সময় চাটখিল থানার পুলিশ গ্রেপ্তার করে বেগমগঞ্জ থানায় সোপর্দ করে।
জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তি মোতাবেক গভীর রাতে বেগমগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মুজাহিদপুর এলাকার একটি মাছের প্রজেক্টে অভিযান চালিয়ে একটি দেশি পাইপগান ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া অপর অভিযানে ১৩ মাসের সাজাপ্রাপ্ত আসামি নুর হোসেন জাবেদকে আটক করা হয়। এছাড়া তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি আবদুর রহমান রুবেলকে গ্রেফতার করা হয়।

বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares