শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

লক্ষ্মীপুরে ছোট ভাইকে পিটিয়ে হত্যা (অবঃ) সেনা সদস্য গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শুক্রবার, নভেম্বর ২৭, ২০২০
  • 456 Time View

বিশেষ প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রায়পুরে ছোট ভাই সেনা সদস্য (অবঃ) দেলোয়ারকে পিটিয়ে হত্যা মামলায় ৫ মাস পর গ্রেপ্তার হয়েছে পলাতক বড় ভাই সেনা সদস্য এমরান হোসেন (অবঃ)। বুধবার রাতে চরমোহনা ইউপির উত্তর রায়পুর গ্রামের এক স্বজনের বাড়ী থেকে গ্রেপ্তার করা হয় তাকে। বৃহস্পতিবার এমরান হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নিহত দেলোয়ার ও গ্রেপ্তারকৃত এমরান একই এলাকার মৃত ফজলুল করিমের ছেলে।
পুলিশ জানান, চলতি বছরের ১৭ জুলাই দুপুরে দেলোয়ার তার বসতঘরের পাশ থেকে আম পাড় যান। এসময় এমরান ও তার ছেলে ফোরকান বাঁধা দেয়। এতে দুই পরিবারে মধ্যে দা, লাঠি ও রড নিয়ে মারামারি হলে দেলোয়ার মারাত্নক জখম। তাকে উদ্ধার করে চট্রগ্রাম একটি হাসপাতালে ভর্তি করলে ১২দিন পর তিনি মারা যান। পরে দেলোয়ারের লাশ বাড়ীতে এনে এমরানসহ তার পরিবার তাড়াতাড়ি মাটি দেয়ার চেষ্টা করলে তার ছেলেরা ও গ্রামবাসী বাঁধা দিয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ দেলোয়ারের লাশ উদ্ধার করে ময়না তদন্ত করেন। এঘটনায় নিহত দেলোয়ারের ছেলে বাদি হয়ে তারই চাচা এমরানসহ ৫ জনকে আসামী করে থানায় হত্যা মামলা করেন।।
এঘটনায় অভিযুক্ত এমরান মিয়া বলেন, দুই ভাই’র পরিবারের মধ্যে আম পাড়া নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে লাঠির আঘাতে সে যে মারা যাবে বুঝতে পারি নাই। নিজের দায়ীত্বে চিকিৎসা দিয়েছিলাম।
রায়পুর থানার ওসি আব্দুল জলিল বলেন, ঘটনা ও হত্যা মামলার পর সাবেক সেনা সদস্য এমরান মিয়া সহ অন্য আসামীরা পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে এমরানকে গ্রেফতার করতে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদেরকেও চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares