শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

নুসরাত হত্যার রেশ না কাটতে গাজীপুরে ঘটল ভয়ঙ্কর ঘটনা

Reporter Name
  • Update Time : শনিবার, এপ্রিল ২০, ২০১৯
  • 502 Time View

প্রতিদিনের খবর ডেস্ক :

মাদ্রসা ছাত্রী নুসরাত জাহান রাফীকে আগুনে পুড়িয়ে হত্যা করে দিন কয়েক আগে। যা গোটা জাতীর বিবেককে সজোড়ে ধাক্কা দেয়। সে রেশ কাটতে না কাটতে এবার গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় ঘটল এক ভয়ঙ্কর ঘটনা।

লিজা নামে এক কলেজছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছে এক বখাটে যুবক। বুধবার দুপুরে কলেজের পরীক্ষা (প্রথম বর্ষ ফাইনাল) শেষে বাড়িতে ফেরার পথে কোনাবাড়ী কাঁচা বাজারের ভেতরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা আহত অবস্থায় ওই কলেজ ছাত্রীকে ঢাকা কুর্মিটোলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত লিজা কোনাবাড়ী আমবাগ ঈদগা মাঠ এলাকার মো. শফিকের মেয়ে এবং কোনাবাড়ী ক্যামব্রিজ কলেজের মানবিক শাখার প্রথম বর্ষের ছাত্রী।

ছরিকাঘাতকারী বখাটে মোস্তাকিন রহমান রাজু কোনাবাড়ী আমবাগ মুছিপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে। রাজু কোনাবাড়ী লিংকন মিলিনিয়ন কলেজের প্রথম বর্ষের ছাত্র।

নিহতের ভাই সুজন আহমেদ বলেন, লিজা আমাদের একমাত্র বোন। কলেজে যাওয়া আসার পথে প্রায়ই ওকে উত্ত্যক্ত করতো ছেলেটা।

বিষয়টি কলেজের স্যারদেরও জানানো হয়েছিল। কিন্তু কি লাভ হলো ওরে তো মেরেই ফেললো। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, লিজা কলেজের পরীক্ষা শেষে বাসায় যাচ্ছিল।

কোনাবাড়ী কাঁচা বাজারের এলাকায় হঠাৎ পথরোধ করে পূর্বে দেয়া প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান কেন করেছে জানতে চেয়ে লিজাকে ছুড়ি মারতে শুরু করে।

একপর্যায় ছুরির আঘাতে লিজা মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় রাজুকে স্থানীয়রা ধরে কোনাবাড়ী থানা পুলিশকে খবর দেয়।

পরে বিক্ষুব্ধ জনতার হাত থেকে পুলিশ ওই ঘাতককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। কোনাবাড়ী থানার (ওসি তদন্ত) কলিন্দ্রনাথ গোলদার আরটিভি অনলাইনকে জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।সুত্র : এইবার্তা

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares