শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও ধর্ষণের ঘটনার চার্জশিট দিয়েছে পিবিআই

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ১৫, ২০২০
  • 496 Time View

বিশেষ প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নং -১ এর বিচারক উৎপল চৌধুরীর আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্তকারী কর্মকর্তা নির্যাতন মামলায় ১৪ জন আসামির সংশি¬ষ্টতার কথা উলে¬খ করেছেন। অপরদিকে ধর্ষণ মামলায় সংশি¬ষ্টতা পেয়েছেন ২ জনের।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে আদালতে অভিযোগপত্র জমা দেন পিবিআই চট্টগ্রাম বিভাগের বিশেষ পুলিশ সুপার মো. ইকবাল ও পিবিআইয়ের নোয়াখালী পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী।

বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় দায়ের করা নির্যাতন মামলার তদন্ত কর্মকর্তা মামুনুর রশিদ পাটোয়ারি জানান, এ মামলায় ১৪ জনকে আসামি করে চার্জশিট দাখিল করা হয়েছে।

আসামিরা হলেন, মো. দেলোয়ার হোসেন, জামাল উদ্দিন, নুর হোসেন বাদল, মো. আবদুর রহিম, মো. আবদুর রহিম, মো. আলী ওরফে আবু কালাম, ইস্রাফিল হোসেন, মাঈন উদ্দিন সাজু, সামছুদ্দিন সুমন, আবদুর রব ওরফে চৌধুরী মিয়া, আরিফ, নুর হোসেন রাসেল, আনোয়ার হোসেন সোহাগ, তারেক ও ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগ।

এ মামলায় আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে ৮জন। এ মামলা থেকে রহমত উল্যা ও মাঈন উদ্দিন সাহেদকে অব্যাহতি দেয়া হয়েছে। আর পলাতক ৪জন। তারা হলেন- জামাল উদ্দিন ওরফে প্রবাসী জামাল, আবদুর রব চৌধুরী, মিজানুর রহমান তারেক ও মোস্তাফিজুর রহমান আরিফ।

পিবিআই বিবস্ত্র করে নারী নির্যাতন ]মামলায় ৪৮ কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে এ চার্জশিট আদালতে দাখিল করেন।

অন্যদিকে ধর্ষণ মামলার তদন্ত কর্মকর্তা সিরাজুল মোস্তফা জানান, ধর্ষণ মামলায় ২ জনকে আসামি করে চার্জশিট দিয়েছে পিবিআই। আসামিরা হলেন মো. দেলোয়ার হোসেন ও মো. আলী ওরফে আবু কালাম। এ মামলায় মো. আলী ওরফে আবু কালাম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।

পিবিআই ধর্ষণ মামলাটি ৪০ কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে এ চার্জশিট আদালতে দাখিল করে।

উল্লখ, নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের একটি ভিডিও গত ৩ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই ঘটনার পর নির্যাতিতা নারী বাদী হয়ে নারী নির্যাতন আইন ও পর্ণোগ্রাফী নিয়ন্ত্রণ আইনে মোট তিনটি মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares