শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের আগুনে এতিমখানা পুড়ে ছাই

Reporter Name
  • Update Time : শুক্রবার, ডিসেম্বর ১৮, ২০২০
  • 428 Time View

 লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরে রাতের অন্ধকারে দুর্বৃত্তদের দেয়া আগুনে একটি এতিমখানার খাবারঘরসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১৮ ডিসেম্বর) ভোররাতে সদর উপজেলার মান্দারী ইউনিয়নের যাদৈয়া গ্রামে আলহাজ্ব মাওলানা আহম্মদ উল্লাহ ছাহেব মাদ্রসা কমপ্লেক্স ও এতিমখানা এ দুর্ঘটনা ঘটে। তবে পূর্ব শত্রুতার জের ধরে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটতে পারে বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।
মাদ্রাসা ও স্থানীয় জানায়, ভোররাত ৩ টা ৪৫ মিনিটে প্রতিদিনের মতো মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থীরা ফজরের নামাজের জন্য ঘুম থেকে উঠে। এসময় খাবারঘরে দাও দাও করে আগুন জ্বলতে দেখা যায়। এরআগে মাদ্রাসার বাইরে অজ্ঞাত মানুষের কথাবার্তাও শোনা যায়। পরে শিক্ষার্থীদের সহযোগীতায় শিক্ষকরা আগুন নেভাতে চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এরআগেই চাল-তরকারি, ফ্রিজ ও আসবাবপত্রসহ খাবারঘরটি পুড়ে ছাই হয়ে যায়। মাদ্রাসার নিরাপত্তা দেওয়ালের ওপর দিয়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে দাবি করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।
জানা গেছে, প্রতিষ্ঠানের পাশ্ববর্তি সাইফ উদ্দিন, আবদুল মালেকদের সঙ্গে রাস্তা র্নির্মাণ নিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। সাইফ উদ্দিনরা মাদ্রাসার জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণ করার চেষ্টা করে। এতে বাধা দিলে মাদ্রাসা পরিচালক মনিরের ওপর একাধিকবার হামলা চালানো হয়। মাদ্রাসার দুটি গাছ রাস্তা নির্মাণের জন্য সাইফ উদ্দিনরা জোরপূর্বক কেটে ফেলে। এসব ঘটনায় মাদ্রাসার পরিচালক মনির বাদি হয়ে আদালতে দুটি মামলা চলমান রয়েছে। এরমধ্যে একটি মামলা পুলিশ ব্যুরো অব ইনভেসটিগেশন (পিবিআই) নোয়াখালীকে তদন্ত দিয়েছে আদালত।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ওয়াসি আজাদ বলেন, প্রাথমিকক ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে সূত্রপাত হতে পারে। আগুনে দুই লক্ষাধিক টাকার ক্ষতি হতে পারে। তদন্ত করে প্রতিবেদন দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares