শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

বেগমগঞ্জে নাইট শর্ট পিছ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ডিসেম্বর ২৪, ২০২০
  • 513 Time View

বিশেষ প্রতিনিধি :

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের ভবভদ্রী গ্রামে পাটোয়ারি যুব সমাজের উদ্যোগে পিএসকে নাইট শর্ট পিছ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার প্রথম আসরের ফাইনাল খেলাটি ভবভদ্রী পাঠোয়ারী বাড়ির সামনের খেলার মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় আবু তাহের রাইচ ষ্টোর ১৩ রানে টাইগার্স অফ পলোয়ানপুলকে পরাজিত করে।

ফাইনাল খেলার সভাপতিত্ব করেন, আলাইয়ারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন খাঁন। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চন্দ্রগঞ্জ বাজার পরিচালন পরিষদের সাধারণ সম্পাদক মাও. আবদুল কুদ্দুছ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চৌমুহনী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, চন্দ্রগঞ্জ বাজারে বিশিষ্ট ব্যবসায়ী আল আমিন।


খেলায় আরো উপস্থিত ছিলেন, বিজয়টিভি লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি সোহেল মাহমুদ মিলন, আলাইয়ারপুর ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ শাহাজাহান, বিশিষ্ট সমাজ সেবক বেল্লাল হোসেন, চন্দ্রগঞ্জ বাজারে বিশিষ্ট ব্যবসায়ী জিয়া উদ্দিন জিয়া, শিপন পাটোয়ারী, রুবেল হোসেন প্রমূখ।

 

পাটোয়ারি যুব সমাজের উদ্যোগে পিএসকে নাইট শর্ট পিছ ক্রিকেট টুর্নামেন্টের পরিচালনায় ছিলেন ফরহাদ রাজু। ফাইনাল খেলা সঞ্চালনা করেন কামরুল হাসান কমল।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন আবু তাহের রাইচ ষ্টোর খেলোয়ার আনোয়ার হোসেন বাবু।

অতিথিদের কাছে থেকে পুরস্কার গ্রহণ করেন বিজয় দলের অধিনায়ক মোরশেদ আলম ও নুরহোসেন অনিক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares