শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

লক্ষ্মীপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জানুয়ারি ৫, ২০২১
  • 575 Time View

বিশেষ প্রতিনিধি :

লক্ষ্মীপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয়া, আলোচনা সভা ও কেক কাটা মধ্যদিয়ে লক্ষ্মীপুরে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (৪ জানুয়ারি) বিকেলে শহরের টাউন হল মিলনায়তনে এ আয়োজন করা হয়।


জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, সাবেক জেলা ছাত্রলীগ নেতা রুহুল আমিন, এডভোকেট জসিম উদ্দিন পিপি, জাকির হোসেন ভূঁইয়া আজাদ, আবদুল মতলব, সৈয়দ আহম্মদ পাটোয়ারী, দেলোয়ার হোসেন ভূঁইয়া নিশাদ, এডভোকেট রাসেল মাহমুদ মান্না, শেখ জামান রিপন, আশরাফুল আলম, মোফাচ্ছের হোসেন চুন্নু, রাকিব হোসেন লোটাস ও আমজাদ হোসেন আজিম প্রমুখ।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি, কমলনগর পৌর ও উপজেলার ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


বক্তারা বলেন, ১৯৪৮ সালে প্রতিষ্ঠার পর থেকে পাকিস্তান বিরোধীসহ সকল আন্দোলনে ছাত্রলীগ নেতৃত্ব দিয়েছে। এজন্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, বাংলাদেশের ইতিহাস মানেই ছাত্রলীগ, বাঙ্গালীর ইতিহাস মানেই ছাত্রলীগ। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র ছাত্রলীগ প্রতিহত করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares