শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

বেগমগঞ্জে ভয়াবহ আগুনে বাসা ও ফ্যাক্টরী পুড়ে ছাই

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জানুয়ারি ২৬, ২০২১
  • 337 Time View

বিশেষ প্রতিনিধি :

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী ষ্টেশন রোড সংলগ্ন হাজীপুরে ভয়াবহ আগুন লেগে ফ্যাক্টরী ও একটি বাসার ৬টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি সোমবার রাত ১০টার দিকে ঘটেছে।

বাসার মালিক মোঃ শিমুল জানান, ষ্টেশন রোড সংলগ্ন হাজীপুরে তাদের বাসায় সোমবার রাতে হটাৎ আগুন লেগে ৬টি কক্ষ এবং তৎসংলগ্ন একটি আইসক্রিম ফ্যাক্টরীতে আগুন লেগে সম্পুর্নরুপে পুড়ে ছাই হয়ে যায়। এতে ১ কোটি ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে তারা নিঃস্ব হয়ে খোলা আকাশের নিচে দিন কাটছে। তবে আগুন কিভাবে লাগলো জানতে পারিনি।

চৌমুহনী ফায়ার ষ্টেশনের ইনচার্জ জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে চৌমুহনী ও মাইজদী ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমান এখনো তৈরী করা হয়নি।
বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহনাজ বেগম ও চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সলসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares