শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

লক্ষ্মীপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৩তম বর্ষপূর্তি উদযাপন

Reporter Name
  • Update Time : শনিবার, জানুয়ারি ৩০, ২০২১
  • 471 Time View

বিশেষ প্রতিনিধি :

লক্ষ্মীপুরে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষ্যে শনিবার সকালে চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে কেককাটা ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

জেলা প্রতিনিধি সোহেল মাহমুদ মিলনের উদ্যোগে আয়োজিত বর্ষপূর্তি পালন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম ছাবির আহম্মেদ।

বিশেষ অতিথি ছিলেন, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সামছু উদ্দিন পাটোয়ারী, চন্দ্রগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল কুদ্দুছ, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, চন্দ্রগঞ্জ ইউপির প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন জাহাঙ্গীর, চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার এসআই কাওছার আহম্মেদ, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি কামাল হোসেন ও কামরুজ্জামান নিজাম, নিরাপদ সড়ক চাই’ চন্দ্রগঞ্জ থানা কমিটির সাধারণ সম্পাদক বাবুল হোসেন, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, সাংবাদিক মো. আলাউদ্দিন ও সাংবাদিক মো. ইমরান হোসেন, ইব্রাহিম খলিল মঞ্জু, অহিদ মিয়া প্রমূখ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. সাহাব উদ্দিন, যুগ্ম আহ্বায়ক ফখরুল আলম পারভেজ, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি এম মাসুদুর রহমান প্রমুখ।

কেককাটা অনুষ্ঠানের পূর্বে চন্দ্রগঞ্জ প্রেসক্লাব চত্তর থেকে একটি র‌্যালি বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares