শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

কারাগারে মাদকের প্রবেশ ঠেকাতে সর্বোচ্চ ব্যবস্থানেয়া হচ্ছে -লক্ষ্মীপুরে কারা মহাপরিদর্শক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ফেব্রুয়ারি ৫, ২০২১
  • 504 Time View

বিশেষ প্রতিনিধি :
বাংলাদেশ কারা মহাপরিদর্শক ব্রিগ্রেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন বলেছেন, আমাদের কারাগারে কোন ধরনের মাদক যেন ঢুকতে না পারে, সে ব্যাপারে আমরা সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা সব জায়গায় এটা বাস্তবায়ন করার চেষ্টা করছি। বৃহস্পতিবার লক্ষ্মীপুর জেলা কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
কারা মহাপরিদর্শক আরও বলেন, লক্ষ্মীপুর জেলা কারাগারে আগে মাদক প্রবেশের যে একটা সুবিধা ছিল, সেটি এখন অনকটাই নিয়ন্ত্রিত। এক্ষেত্রে আরও কঠোর ব্যবস্থা কিভাবে নেয়া যায় সেটি আমরা চিন্তা করছি।
স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিবর্গের পরামর্শে আমরা লক্ষ্মীপুর জেলা কারাগারকে আরও আধুনিকায়ন করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান কারা মহাপরিদর্শক ব্রিগ্রেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন।
এসময় উপস্থিত ছিলেন- কারা উপ-মহাপরিদর্শক একেএম ফজলুল হক, সহকারী কারা মহাপরিদর্শক মোহাম্মদ সাজ্জাদ হোসেন, লক্ষ্মীপুর জেল সুপার মোহাম্মদ রফিকুল কাদের, জেলার সাখাওয়াত হোসেন, ডেপুটি জেলার তোফায়েল আহমদ প্রমুখ।
এরআগে সকাল ৯টায় কারাগারের প্রধান ফটকের সামনে কারা-মহাপরিদর্শক ব্রিগ্রেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুনকে কারারক্ষীরা গার্ড অব অনার জানায়। পরে কারারক্ষীদের ব্যারাক এবং কয়েদীদের আবাসিক ভবন পরিদর্শন করার পাশাপাশি কারাগারের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন তিনি। এরপর তিনি লক্ষ্মীপুর জেলা কারাগারের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares