শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের হাতে নিহত আ’লীগ নেতার অসহায় পরিবারের সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : সোমবার, ফেব্রুয়ারি ২২, ২০২১
  • 580 Time View

লক্ষ্মীপুর প্রতিনিধি :

১৯৯৬ সালের ৩ নভেম্বর সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়ন আওয়ামী লীগের তৎকালীন সহ-সভাপতি হেদায়েত উল্লাহ খলিফার ক্রয়কৃত ৩০ শতাংশ জমি নিয়ে বিরোধ থামছেই না। তার ওয়ারিশদের হুমকি-ধমকি ও বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে জায়গাটি দখল করে নিয়েছে ভূমিদস্যু একটি চক্র। এনিয়ে
আইনের আশ্রয় নেয়ার পাশাপাশি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।

সোমবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে সংবাদ
সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় মরহুম আওয়ামী লীগ নেতা হেদায়েত উল্লাহ খলিফার স্ত্রী নুরজাহান বেগম, ছেলে হুমায়ুন কবির, মেয়ে মারজাহান বেগম ও সেলিনা আক্তার এবং নাতি আবির হোসেন সোহাগ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে হুমায়ুন কবির জানান, সদর উপজেলার পশ্চিম জামিরতলী গ্রামের আফজাল পাটওয়ারীর ছেলে ইউসুফ পাটওয়ারী ও মুরাদ পাটওয়ারীসহ তাদের সহযোগীরা আদালতের নির্দেশনা অমান্য করে ৩০ শতাংশের ওই জমিটি দখল করে নিয়েছে। এবিষয়ে আইনের আশ্রয় নিলে বা বেশি জানাজানি করলে প্রাণ নাশের হুমকি-ধমকি দিয়ে তারা ভয়ভীতি দেখাচ্ছে বলেও জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্য হুমায়ুন কবির।

এদিকে মরহুম আওয়ামী লীগ নেতা হেদায়েত উল্লাহ খলিফার খুনীদের বিচার চেয়েছেন তার স্ত্রী নুরজাহান বেগম। তিনি বলেন, ‘সেই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লক্ষ্মীপুর সফরে এসে আমাদের সান্ত্বনা দেন। একই সঙ্গে এ হত্যাকান্ডের সুষ্ঠু বিচার করবেন বলে আশাবাদ ব্যক্ত
করেছিলেন। কিন্তু আমরা এখন পর্যন্ত বিচার পাইনি।’

সংবাদ সম্মেলনের মাধ্যমে হেদায়েত উল্লাহ খলিফা হত্যার বিচার এবং তার মালিকানা জমিটুকু ভূমিদস্যুদের কবল থেকে উদ্ধার করেশান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি আকুল আবেদন জানিয়েছে ভুক্তভোগী পরিবারটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares