শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ ওসি জসীম উদ্দীন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মার্চ ২৩, ২০২১
  • 588 Time View
বিশেষ প্রতিনিধিঃ

লক্ষ্মীপুর জেলা শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন লক্ষ্মীপুর সদর মডেল থানা অফিসার ইনচার্জ জসীম উদ্দিন। সোমবার (২২ মার্চ) মাসিক কল্যাণ সভায় তাকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করেন পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান।

উল্লেখ্যঃ ফেব্রুয়ারী মাসের থানা এলাকার আইন শৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল, মানবিক পুলিশিং কার্যক্রম, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে দক্ষতা ও পেশাদারিত্বের অবদান রাখা, বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশি সেবা জনগণের দারপ্রান্তে পৌঁছে দেওয়া সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠত্ব সনদ ও অর্থ পুরস্কার প্রদান করা হয়েছে।

মাসিক সভায় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার পুুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ রিয়াজুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পু্লিশ সুপার (সদর সার্কেল) মিমতানুর রহমান পিপিএম, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মারুফা নাজনীন, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) স্পিনা রানী প্রামাণিক এবং ফাঁড়ি ও তদন্তকেন্দ্রের ইনচার্জ সহ সকল থানার অফিসার ইনচার্জগণ।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দীন বলেন, সদর থানায় যোগদানের পর থেকে এই এলাকার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সর্বদা কাজ করে যাচ্ছি। অপরাধী যে দল বা গোষ্ঠীর হউক না কেন- আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনে কাউকে ছাড় দেওয়া হচ্ছেনা। এ ছাড়া সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রণে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

অন্যদিকে, লক্ষ্মীপুর মডেল থানার কর্মরত সহকারী উপ-পুলিশ পরিদর্শক মোঃ নুরুল করিম চৌধুরী ৪র্থ বারের মত জেলার শ্রেষ্ঠ সহকারী উপ-পুলিশ পরিদর্শক হিসেবে নির্বাচিত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares