শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

নোয়াখালীতে ব্যবসায়ীকে গুলির পর চিকিৎসায় বাধা

Reporter Name
  • Update Time : রবিবার, মার্চ ১৪, ২০২১
  • 447 Time View

নোয়াখালী প্রতিনিধি :

এবার নোয়াখালীর সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নে ফরহাদ হোসেন (২৯) নামে এক পল্টি মুরগির ফার্ম ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ ফরহাদের অভিযোগ পূর্ব বিরোধের জের ধরে তাকে হত্যার উদ্দেশ্যে তার জেঠাতো ভাই মোহনের নেতৃত্বে সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে।

রবিবার সন্ধ্যায় সাহাপুর গ্রামের কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ফরহাদ হোসেন ওই গ্রামের সামছুল হুদা মাস্টারের ছেলে।

আহত ফরহাদের স্বজনরা জানান, ওবায়েদ উল্যার সঙ্গে ফরহাদের বাবার জায়গা জমি নিয়ে বিরোধ ছিল। শনিবার ওবায়েদ উল্যার ছেলে মোহন জোরপূর্বক ফরহাদদের জায়গায় মাটি ফেলছিল। এ সময় ফরহাদ ও তার পরিবারের লোকজন মোহনকে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হন মোহন।

রবিবার বিকালে স্থানীয় কদমতলা মাঠে ক্রিকেট খেলছিল ফরহাদ। সন্ধ্যার দিকে মোহনের নেতৃত্বে একদল ভাড়াটিয়া সন্ত্রাসী একটি মাইক্রোবাস ও ১০-১২টি মোটরসাইকেল নিয়ে মোহনের ওপর হামলা চালায়।

হাসপাতালে চিকিৎসাধীন আহত ফরহাদ অভিযোগ করে বলেন, তাকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা মাঠের পাশে গাড়ি দাঁড় করিয়ে গুলি করতে করতে তার দিকে এগিয়ে আসে এবং তাকে এলোপাতাড়ি গুলি করে। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটে পড়লে সন্ত্রাসীরা চলে যায়।

পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের ফটকে পৌঁছালে সেখানেও সন্ত্রাসীরা হামলা করে। তাদেরকে হাসপাতালে ঢুকতে বাধা দেয়া হয়। পরে পুলিশের সহযোগিতায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ফরহাদ।

সুধারাম মডেল থানার ওসি শাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares