শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

কমলনগরে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটিতে রাজাকারের সন্তান

Reporter Name
  • Update Time : শুক্রবার, জানুয়ারি ২৯, ২০২১
  • 432 Time View
কমলনগর সংবাদদাতা :
লক্ষ্মীপুরের কমলনগরে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমানকে রাজাকারের সন্তান দাবি করে সংবাদ সম্মেলন করেছেন মুক্তিযোদ্ধারা। এসময় তাকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা’র) উপজেলা প্রতিনিধি থেকে বাতিলের দাবি জানান তাঁরা।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা অফিসে স্থানীয় মুক্তিযোদ্ধারা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মলনে লিখিত বক্তব্যে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সফিক উদ্দিন বলেন, রাজাকারের সংগঠক  পিস কমিটির চেয়ারম্যান মৃত আবদুল গফুরের ছেলে মোস্তাফিজুর রহমানের যুদ্ধকালিন সময়ে মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে যাতায়াত ছিল। পরবর্তিতে সে বিভিন্ন সময় মুক্তিযোদ্ধার কাগজপত্র পুরণ করে মুক্তিযোদ্ধা তালিকায় অন্তভুক্ত হন। সেই রাজাকারের ছেলেকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা’র) প্রতিনিধি হিসাবে উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটিতে সভাপতি হিসাবে মনোনয়ন দেওয়া হয়। উক্ত পদে থেকে তাকে বাদ দেওয়ার দাবি জানান সাবেক এ মুক্তিযোদ্ধা কমান্ডার।
এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান, আবুনূর সেলিম, আবদুর রাজ্জাক চৌধুরী, নাছির উদ্দিন, আবদুল ওদুদ, মফিজুর রহমান, সুলতান আহমেদ হাওলাদার, খোরশেদ আলম, সাহাব উদ্দিন, হাফিজ উল্লাহ ও বাশার মাস্টার প্রমুখ।
প্রসঙ্গত, গত ২৫ জানুয়ারি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা’র) মহাপরিচালক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে জানা যায়, বীর মুক্তিযোদ্ধাদের বেসামরিক গেজেট যাচাই-বাছাই নির্দেশিকা ২০২০ অনুযায়ী গঠিত কমিটির কমলনগর উপজেলা সভাপতি হিসাবে বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমানকে মনোনয়ন প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares