শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

লক্ষ্মীপুরে প্রতিবন্ধীরা পেল হুইলচেয়ার, রোগাক্রান্তদের আর্থিক সহায়তা

Reporter Name
  • Update Time : বুধবার, জানুয়ারি ২৭, ২০২১
  • 322 Time View

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও জটিল রোগে আক্রান্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে অনুদানের চেক এবং হুইলচেয়ার তুলে দেওয়া হয়।

সূত্র জানায়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে প্রতিবন্ধী ফাউন্ডেশন থেকে ৭০ জনের মাঝে হুইল চেয়ার এবং জেলা সমাজসেবা কার্যালয় থেকে ১০৪ জন রোগাক্রান্তদের মাঝে ৫০ হাজার টাকা করে মোট ৫২ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. নুরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সফিউজ্জামান ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবুর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares