শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

নোয়াখালীতে পিস্তল ও গুলিসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জানুয়ারি ২১, ২০২১
  • 346 Time View

বিশেষ প্রতিনিধি :

নোয়াখালী পৌরসভার জয়কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে ওমর ফারুক প্রকাশ সোহান (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে পিস্তল, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

বুধবার দিবাগত রাত ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওমর ফারুক সোহান জয়কৃষ্ণপুর গ্রামের মাহবুবুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেনের নির্দেশনায় নোয়াখালী পৌরসভার জয়কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি ওমর ফারুক সোহানকে গ্রেপ্তার করের ডিবির ইন্সপেক্টর সাইফুল ইসলাম। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি, দুটি কার্তুজ, একটি কিরিচ, বাইশ পিস ইয়াবা, এক গ্রাম গাঁজা ও ফেনসিডিলসহ মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

জেলা ডিবি পুলিশের ওসি মোহাম্মদ হুসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ওমর ফারুকের বিরুদ্ধে অস্ত্র মামলায় একটি, মাদক মামলা দুটি ও পুলিশ এসাল্টসহ তিনটি মামলা আদালতে বিচারাধীন। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও দু’টি মামলা হয়েছে

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares